• লিড নিউজ
  • জাতীয়

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে: ধর্ম উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে। এ নিয়ে কোনো আশঙ্কা নেই।

‎শুক্রবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নব শালবন বৌদ্ধ বিহারে আয়োজিত দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‎অনুষ্ঠানে শালবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার ও ফ্রি ফ্রাইডে ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ড. খালিদ হোসেন।‎

‎তিনি বলেন, “সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে। সরকার ঘোষিত তারিখে ফেয়ার, ফ্রি ও ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতেও সরকার নিরলসভাবে কাজ করছে।”

‎ধর্ম উপদেষ্টা আরও বলেন, “এই মাতৃভূমি আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য লালন করে আসছে, আজকের এই আয়োজন তারই বাস্তব প্রমাণ। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা আগের ঠিকানায় ফিরে যাবো-এভাবেই সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। তবে নির্বাচন না হলে, নানা ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।”

‎অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হায়দার আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক, সাবেক বার্ড পরিচালক বাবু বিজয় কুমার বড়ুয়া, সাবেক ব্যাংক কর্মকর্তা বাবু সুরসেন সিংহ, সাংবাদিক অশোক বড়ুয়া, ও উদযাপন পরিষদের সভাপতি স্বপন সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধ...

image

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

নিউজ ডেস্ক : তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহযোগি...

image

এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক : এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথ...

image

শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিলল ১৯ কেজি স্বর্ণ

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেক...

image

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে...

  • company_logo