• সমগ্র বাংলা

ফরিদপুরে গ্রামীণ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : যুব সমাজকে মোবাইল ও নেশার আসক্তি থেকে খেলার মাঠে ফেরানোর প্রত্যয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে কেরশাইল আদর্শ ক্লাব ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আয়োজন শেষ হয়েছে।

ইউনিয়নের জয়নগরের কেরশাইল কালিবাড়ি ফুটবল  মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় সালথা উপজেলার সম্মান সেন ফুটবল একাদশ ও বোয়ালমারী উপজেলার কয়রা ফুটবল একাদশ অংশগ্রহণ করে।

নির্ধারিত সময়ের খেলায় উভয় দল একটি করে গোল করায় ড্র হয়। পরে ট্রাইবেকার চার-দুই গোলের ব্যবধানে বোয়ালমারী উপজেলার কয়রা ফুটবল একাদশ জয়লাভ করে।

শুক্রবার বিকালে অনুষ্ঠিত এ চূড়ান্ত খেলায় বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিএনপি'র সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, যুবসমাজকে মোবাইল ও মাদকের নেশা থেকে খেলার মাঠে ফেরাতে এ ধরনের আয়োজন বেশি বেশি করা জরুরী। এ সময় তিনি গ্রাম পর্যায়ের মাঠগুলোকে দখল মুক্ত রেখে নিয়মিত খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান।

এ সময় বিশিষ্ট সমাজসেবক সুভাষচন্দ্র সাহা, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, ব্যবসায়ী সমাজসেবক দেলোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

মাসব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ফরিদপুর জেলার বোয়ালমারী, মধুখালী ও সালথা উপজেলার আটটি ফুটবল দল অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় স্থানীয় উন্নয়নমূলক সামাজিক সংগঠন  আর এম গ্রুপের পক্ষ থেকে সৌজন্যমূলকভাবে ফ্রিজ এবং টেলিভিশন সহ বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়।

বিভিন্ন স্থান থেকে আসা অন্তত ১৫ হাজার দর্শক এই খেলা উপভোগ করেন। 

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo