• সমগ্র বাংলা

যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের বায়সা চাঁদপুর গ্রামে একটি নবনির্মিত বাড়ি থেকে মাসুদ রানা (২১) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক পেশায় ভ্যানচালক এবং শার্শা উপজেলার উলাশী গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে আফিল পোল্ট্রি ফার্মের পিছনে প্রবাসী রবিউল ইসলামের নবনির্মিত বাড়ির ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, বাড়িটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তারা ভেতরে ঢুকে অর্ধগলিত লাশটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। 

নিহতের বাবা নুর মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে লাশটি তার ছেলে মাসুদ রানার বলে সনাক্ত করেন। পরিবারের বরাতে জানা গেছে, মাসুদ রানা গত ৬ অক্টোবর দুপুর থেকে নিখোঁজ ছিলেন।

ঝিকরগাছা থানার অফিসার ইসচার্জ (ওসি) বলেন, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে আইনি প্রক্রিয়া চলছে। 

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo