• জাতীয়

‎সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহানের প্রয়াণ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম, এনডিইউ, পিএসসি মৃত্যুবরণ করেছেন। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) সকাল ৯টার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

‎তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ বাংলাদেশ নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক থেকে এক পোস্টে এ শোকবার্তা জানানো হয়।

‎ফেসবুক পোস্টে নৌবাহিনী জানায়, ১৯৭৩ সালের ১ জুন সাব-লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম তার সামরিক জীবনে বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

‎এরই ধারাবাহিকতায় তিনি ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও নৌবাহিনীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

‎তিনি বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে নেতৃত্ব দিয়ে নৌবাহিনীর জন্য আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা অর্জন করেছে।

‎পোস্টে বাংলাদেশ নৌবাহিনী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

‎সরওয়ার জাহান কয়েক বছর ধরে নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি এক কন্যা সন্তান ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারায় জন্মগ্রহণ করেন তিনি।

‎সরওয়ার জাহান নিজাম বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান এবং প্রথম ভাইস অ্যাডমিরাল ছিলেন।

মন্তব্য (০)





image

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে...

image

নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে &lsquo...

image

১০ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা ম...

image

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় শূন্য থাকা দেশের প্রা...

image

সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক : দেশের আট অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিলোমিটার...

  • company_logo