• সমগ্র বাংলা

‎ডিআইজি ও সচিব পরিচয়ে প্রতারণা: ইমো হ্যাকার চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নাটোরের লালপুরে দুই শতাধিক যৌথবাহিনীর অভিযানে ইমো হ্যাকিং চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৫টি ফোন ও ৫টি অতিরিক্ত সিম কার্ড উদ্ধার করা হয়।
‎
‎শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপর মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান।
‎
‎এর আগে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার বিলমাড়িয়া এবং দুড়দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে যৌথবাহিনীর অভিযানে ইমো হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। 
‎
‎গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নওপাড়া গ্রামের মোসাব্বর হোসেনের ছেলে আরিফুল ইসলাম (৩০), বাবুল সরকারের ছেলে সোহাগ আলী (২৮), শাজাহান আলীর ছেলে ওবায়দুর আলী (২৪), ফজলুর রহমানের ছেলে রাসেল আহমেদ (২০), মোহরকয়া গ্রামের আজগর মণ্ডলের ছেলে এখলাছ মণ্ডল (২৩), জটু সরদারের ছেলে রুবেল সরদার (২৫), শরিফুল ইসলামের ছেলে মোহন আহমেদ (১৭), নাগশোষা গ্রামের আব্দুল মালেকের ছেলে মারুফ হোসেন (২৩) এবং টুটুল আলী (১৬)।
‎
‎পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নাটোরের লালপুরে বিভিন্ন এলাকায় মোবাইল ফোন হ্যাকার, বিকাশ এবং ইমো হ্যাকার চক্র রয়েছে। তারা অনেক দিন ধরে তৎপর রয়েছে। প্রতারক চক্রটি কখনো পুলিশের ডিআইজি, কখনো মেজর এবং সচিব পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোয়েন্দা সংস্থা অনেক দিন যাবত তাদের আটকে কাজ করছিল। 
‎
‎বৃহস্পতিবার গভীর রাতে আমাদের দুই শতাধিক যৌথবাহিনীর সদস্যদের অভিযানে তাদের আটক তরা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫টি মোবাইল ফোন ও সিম কাড জব্দ করা হয়। এবং তাদের বিরুদ্ধে মামলা দিয়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo