• খেলাধুলা

‎এক যুগ পর বিশ্বকাপে আলজেরিয়া

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: সোমালিয়ার বিপক্ষে জিতলেই নিশ্চিত হতো আফ্রিকান অঞ্চল থেকে বিশ্বকাপ। এমন সমীকরণ মেলাতে ৩-০ গোলের জয় আনে রিয়াদ মাহরেজের দল। তাতেই প্রায় এক যুগ পর নিশ্চিত হয় ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ।

‎‘জি’ গ্রুপের ম্যাচে সোমালিয়ার বিপক্ষে আলজেরিয়ার জয়ে ২ গোল করেছেন মোহাম্মদ আমুরা ও ১ গোল এসেছে রিয়াদ মাহরেজের পা থেকে। ২০১৪ সালের পর প্রথম ও সব মিলিয়ে পঞ্চমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে আফ্রিকার দেশটি।

‎১৯৮২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে আলজেরিয়া। এরপর ১৯৮৬ সালেও মূল পর্বে খেলেছেন তারা। দীর্ঘ বিরতির পর ২০১০ সালে বিশ্বকাপে ফেরে আফ্রিকার এই দেশটি। সবশেষ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে খেলেছিল আলজেরিয়া।

‎দীর্ঘ ১২ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে আলজেরিয়া। এই মাসের আন্তর্জাতিক বিরতিতে সব অঞ্চল থেকে আরও ১৭টি দেশ মূল পর্বে জায়গা করে নিতে পারে। আগামী বছরের ১১ জুন মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে ৪৮ দলের মধ্যে ২০টি দল তাদের টিকিট নিশ্চিত করেছে।

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo