ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে খালের পানিতে ডুবে রেজোয়ান আহম্মেদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের খোঁয়াজখামার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু রেজোয়ান ওই গ্রামের লিটন মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি জিল্লুর রহমান।
নিহত শিশুটির পরিবার জানায়, বিকেলে বাড়ির পাশে খেলা করছিল শিশু রেজোয়ান। পরে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশে খালের পানিতে শিশুটিকে ভেসে থাকতে দেখে। পরে সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

মন্তব্য (০)