• সমগ্র বাংলা

গোপালপুরে আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ব্যাংকিং খাতে এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেড-এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে টাঙ্গাইলের গোপালপুরে। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) বিকেলে গোপালপুর আইএফআইসি ব্যাংকের উপশাখার আয়োজনে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আইএফআইসি ব্যাংকের এসিস্ট্যান্ট অফিসার মো.বাপ্পি হোসাইন এর সঞ্চালনায়, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর বাস মালিক সমিতির সভাপতি প্রবীর চন্দ্র চন্দ, ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার আকাশমিয়া, ব্যবসায়ী ও সাংবাদিক মো. নূর আলম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জালাল উদ্দিন, মো. হাফিজ উদ্দিন ও মোহাম্মদ ফজর আলী। এছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

দোয়া মাহফিলে ব্যাংকের সার্বিক সাফল্য ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাংকের অব্যাহত ভূমিকার জন্য প্রার্থনা করা হয়। পরে অতিথি ও উপস্থিত সবাইকে মিষ্টান্ন পরিবেশন করা হয়।

অনুষ্ঠানটি আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়, যেখানে অতিথিরা আইএফআইসি ব্যাংকের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo