ছবিঃ সিএনআই
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৮৪৫ পিস ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার একটি টিম উপজেলার ফুলবাড়িয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৮৪৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রানা মিয়াকে (৩৫) আটক করা হয়। সে ওই এলাকার তাইজুদ্দিন আহমেদের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত রনাকে শুক্রবার আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)