• সমগ্র বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের বেহাল দশা দেখতে গিয়ে যানজটে আটকা উপদেষ্টা চড়লেন মোটরসাইকেলে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে যানজটে আটকা পড়া সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান অবশেষে মোটরসাইকেলে গন্তব্যে পৌঁছান।
এর আগে আজ, বুধবার সকাল পৌনে ১১টায় তিনি আশুগঞ্জ থেকে রওনা দেন। বেলা ১টায় এ প্রতিবেদন লেখার সময় তিনি বিশ্বরোড ৮-১০টি মোটরসাইকেলের বহর নিয়ে তিনি বিশ্বরোড এসে নামেন। তিনি বাহাদুরপুর থেকে মোটরসাইকেলে উঠেন।
আজ সকালে তিনি মহানগর প্রভাতী ট্রেনে করে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। পরে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে আশুগঞ্জের হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি করেন। সেখান থেকে যাত্রা শুরু করলে আশুগঞ্জের বাহাদুরপুর থেকে দীর্ঘ যানযটে আটকা পড়েন উপদেষ্টা। 
আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চারলেন উন্নীত করার কাজ চলছে।এ প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া কাজের অংশ পরিদর্শনে আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আসার খবরে গত রবিবার থেকে সড়কের খানাখন্দের ভরাট শুরু করা হয়। এক পাশ বন্ধ রেখে সংস্কার কাজ চালানোর ফলে গত তিন দিন ধরে তীব্র যানজট ছিল মহাসড়কে। আজ সকাল থেকেও তীব্র যানজট তৈরি হয়। সেই যানজটে আটকে পড়নে খোদ উপদেষ্টা নিজেই।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo