• সমগ্র বাংলা

গরু লুটে ব্যর্থ হয়ে প্রহরীকে ছুরিকাঘাত, আতঙ্কে খামারি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের জিলানীনগর এলাকায় গরু লুটে ব্যর্থ হয়ে মো. এহেসান (৩২) নামে এক প্রহরীকে ছুরিকাঘাত করেছে মুখোশধারী একদল ডাকাত। এ ঘটনায় স্থানীয় খামারিদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ২টার দিকে ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সন্দিপ্যা পাড়ার জিলানীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত প্রহরী মো. এহেসান একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বনামুড়া এলাকার নুরুল ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে প্রায় ৬-৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল খামারে গরু লুটের উদ্দেশ্যে প্রবেশ করে। প্রহরী এহেসান ডাকাতদের উপস্থিতি টের পেয়ে খামারের মালিককে ফোন করলে, ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তাকে গলা ও পেটে ছুরিকাঘাত করে। পরে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এহেসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ছদাহা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হামিদা বেগম বলেন, “খবর পেয়ে আমি এলাকাবাসী নিয়ে ঘটনাস্থলে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়।”

খামারের মালিক মো. সাইফুল ইসলাম বলেন, “প্রহরী এহেসান সাহসিকতার সঙ্গে ডাকাতদের মুখোমুখি হয়েছিল। তার সতর্কতায় বড় ক্ষতি থেকে বেঁচে গেছি। এ ঘটনায় আমি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ বলেন, “ঘটনার বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। তবে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo