• লিড নিউজ
  • জাতীয়

ইউনেস্কোর ৪৩ তম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : দ্যা ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টেফিক অ্যান্ড কালচারাল অরগানাইজেশনের (ইউনেস্কো) ৪৩ তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাপানের বিপক্ষে ৩০-২৭ ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা জানান।

‎মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে জানান, বাংলাদেশ জাপানের বিরুদ্ধে ৩০-২৭ ভোটের ব্যবধানে জয় অর্জন করেছে। দক্ষিণ কোরিয়া ও ভারতও এ পদে প্রার্থী ছিলো। কিন্তু পরে দেশ দুটি প্রার্থীতা প্রত্যাহার করে।

‎সভাপতির দায়িত্ব নেয়া দেশের সংস্কৃতি, শিক্ষা ও বৈশ্বিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, এ জয়ের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে আরও সম্মান ও সুযোগের দ্বার খুলে দেবে।

‎প্রসঙ্গত, আগামী ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে ইউনেস্কোর ৪৩তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৭ সালে প্রথমবারের মতো ইউনেসকোর সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ।

মন্তব্য (০)





image

১০ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা ম...

image

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় শূন্য থাকা দেশের প্রা...

image

সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক : দেশের আট অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিলোমিটার...

image

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির...

image

‎২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার

নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...

  • company_logo