ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগে শমসের মোল্লা (৬০) নামে এক ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
সোমবার বিকেলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।
সাজাপ্রাপ্ত শমসের মোল্লা রাজবাড়ী বসন্তপুর উপজেলার হাট জয়পুর গ্রামের করিম মোল্লার পুত্র। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার এজাহার সুত্রে জানা যায়, কোতয়ালী থানাধীন ফতেপুর গ্রামের প্রিয়া আক্তারির শিশু কন্যা বাড়ির পাশে রাস্তার উপর খেলা করছিল আসামি শমসের মোল্লা তার মেয়েকে ডেকে নিয়ে পাশের ঘাস ক্ষেতে নিয়ে তার পরনের প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়ের চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়।
এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)