ফাইল ছবি
নিউজ ডেস্কঃ কোটাভিত্তিক নয়, সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর অভিজাত হোটেল র্যাডিসন ব্লুতে নারী দক্ষতা ও কর্মসংস্থান উদযাপন অনুষ্ঠান ‘হেরিজন ফেস্টে’ উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘নারীরা শুধু মা নয়, একজন যোদ্ধা। পলিসি মেকিংয়ে নারীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। ১০০ নারীকে সংসদে নির্বাচন করতে হবে। তারাই নারীদের প্রতিনিধিত্ব করবেন। এটি হলে আর নারীদের বিষয়ে কোনো উদ্যোগ নিয়ে আর অপেক্ষা থাকবে না।’
তিনি বলেন, ‘কোটাভিত্তিক নয়, সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন প্রয়োজন। দক্ষতা অবশ্যই প্রয়োজন। তবে ক্ষমতায়ন না হলে দক্ষতা কাজে আসবে না। মহিলাদের সঠিক জায়গায় পাওয়া যাবে না। তাই নেতৃত্বের জায়গা ও সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীদের অংশগ্রহণ প্রয়োজন আছে।’
নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...
নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...
নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

মন্তব্য (০)