• সমগ্র বাংলা

পাবনায় বিদেশী রিভলবারসহ আটক-১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার কুয়াবাসী গ্রামে শনিবার (০৪ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে বিদেশী রিভলবারসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

আটককৃত যুবকের নাম রিপন মন্ডল (২৬)। সে কুয়াবাসী গ্রামের আদম মন্ডলের ছেলে। 

পাবনা র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক জানান, অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ’র নির্দেশনায় র‌্যাবের একটি আভিযানিক দল চাটমোহর থানার কুয়াবাসী উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।  

এসময় তারা রিপন মন্ডলকে আটক করে এবং তার নিকট থাকা একটি আগ্নেয়াস্ত্র (বিদেশী রিভলবার) উদ্ধার করতে সক্ষম হয়। 

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনার চাটমোহর থানায় হস্তান্তর করা হয় বলে জানান, পাবনা র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এনামুল হক। 

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo