• সমগ্র বাংলা

রাণীনগরে শিক্ষামূলক ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল ১.০ কুইজ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় রাণীনগর রাইডো সংগঠন জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলার ৩১টি বিদ্যালয়ের ১৬৫ জন প্রতিযোগীরা পরীক্ষার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম, থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা: আনজির হোসেন, ডা. ফরিদ এইচ খান, রাইডো প্রতিষ্ঠাকালীন সদস্য ও ব্রেইন ব্যাটল ১.০ এবং ক্যারিয়ার গাইডলাইনের ইভেন্ট কমিটির সদস্য সচিব ডা. মো. রুমন হোসেন প্রমুখ।

আয়োজকরা জানান, কার্যক্রমটি প্রিলিমিনারী রাউন্ড একযোগে উপজেলার ৩১টি উচ্চ বিদ্যালয়সহ আলিয়া মাদ্রাসা (বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান) বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী মোট ১৬৫ জন শিক্ষার্থীদের নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এর মধ্যে সেরা ১৫ জনকে আকর্ষনীয় পুরস্কার দেওয়া হয়। এছাড়া নবম, দশম, একাদশ, দ্বাদশ ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo