• সমগ্র বাংলা

টানা ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি চালু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ছুটি শেষে বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে দুই বন্দরের মধ্যে পণ্যবোঝাই ট্রাক আসা-যাওয়া করছে।

ভারতের পেট্রাপোল বন্দর থেকে আমদানি পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে ঢুকেছে। বেনাপোল থেকেও রপ্তানি পণ্য নিয়ে পেট্রাপোল বন্দরে যাচ্ছে বলে জানিয়েছেন বেনাপোল শুল্ক ভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, পূজায় ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল।

৪ অক্টোবর শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি চালু হয়েছে। ভারতের পেট্রাপোলে পণ্যবাহী ট্রাকের জট রয়েছে।

তিনি বলেন, বন্দরে কয়েকশ’ পণ্যবোঝাই ট্রাক অপেক্ষা করছিল। ছুটি শেষে এসব পণ্য পেট্রাপোল থেকে বেনাপোল বন্দরে ঢুকতে শুরু করেছে। টানা ছুটির কারণে পেট্রাপোল বন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, পূজার ছুটি শেষে শনিবার সকাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চালু হয়েছে। তবে পেট্রাপোল বন্দরে সিএন্ডএফ অফিসের স্টাফদের উপস্থিতি কম থাকায় আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি অন্যান্য দিনের চেয়ে কম।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন বলেন, দুর্গোৎসবের কারণে ভারতে পাঁচ দিন সরকারি ছুটি ছিল। শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি থাকায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি পুনরায় চালু হয়েছে। 

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo