ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বহিষ্কৃত যুবদল নেতা আসাদুল ইসলাম আসাদের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধি কিশোরী (১৫)কে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষিতার পরিবার গরীব হওয়ার কারণে লম্পট আসাদ তাদের ঘটনাটি পুলিশকে না জানানো এবং ধামাচাপা দেওয়ার জন্য হুমকি প্রদান করে আসছিল।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামে। অভিযুক্ত আসাদ গোকর্ণ গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
প্রতিবেশিরা বলেন, অভিযুক্ত আসাদ ঐ তরুনীর বাড়ির পিছনে নিয়মিত বসে থাকেন এবং বিভিন্ন সময় তাকে উত্যাক্ত করে আসছিল। বৃহস্পতিবার সকালে তরুনীকে বাড়ির পাশে একা পেয়ে পাশের বাগানে নিয়ে ধর্ষন করে। প্রতিবেশিরা আরও বলেন আসাদ একজন বখাটে ও মাদকাসক্ত ব্যক্তি।
শার্শা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রতিবন্ধী কিশোরী এবং অভিযুক্ত আসাদুল ইসলাম আসাদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সংবাদ লেখা পযর্ন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)