• জাতীয়

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ট্রাইব্যুনাল

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জুলাই আগস্টে হত্যাযজ্ঞের আরও ১০টি মামলার তদন্ত শেষ পর্যায়ে। আর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের তারিখ পাওয়া যেতে পারে চলতি মাসের মাঝামাঝি সময়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বেশ কয়েকজন নেতার।

‎প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা।

‎জানা গেছে, জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৬৩ জনের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরইমধ্যে শেখ হাসিনার মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন।

‎প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, যুক্তিতর্ক শেষ হতে কয়েক কার্যদিবস সময় লাগবে। এ মাসের দ্বিতীয় ভাগে পাওয়া যাবে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ। সাক্ষ্য প্রমাণে ৫টি অভিযোগ প্রমাণ হওয়ার দাবিও করা হয়।

‎আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে ওবায়দুল কাদেরসহ এক ডজন আওয়ামী লীগ নেতার। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সেক্রেটারি মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানেরসহ অন্তত ১০ মামলার।

‎দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেয়া হবে কি না সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত পেলে তদন্ত শুরু করা বলে বলেও জানান গাজী এম এইচ তামিম।

মন্তব্য (০)





image

‎২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার

নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...

image

ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

‎বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদে...

নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...

image

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ‎

নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

  • company_logo