• লিড নিউজ
  • জাতীয়

গাজার পথে ত্রাণবাহী নৌবহর আটকে দেয়ায় বাংলাদেশের নিন্দা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বহনকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে ইসরাইলের নৌবাহিনী। এ ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

‎শুক্রবার (৩ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা জানানো হয়। বলা হয় এই ঘটনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

‎ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে ইসরাইল নির্লজ্জ অবস্থান প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আটক মানবিক সহায়তা কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইসরেইলকে অবশ্যই গাজা ও পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বাংলাদেশ মনে করে, মানবিক সহায়তাবাহী ফ্লোটিলা দখলকৃত ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্বব্যাপী সংহতির প্রতীক।

মন্তব্য (০)





image

‎২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার

নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...

image

ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

‎বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদে...

নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...

image

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ‎

নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

  • company_logo