• সমগ্র বাংলা

কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অঙ্কিতা ও তন্ময় নামে দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রতিমা বিসর্জনের জন্য স্থানীয় কয়েকজন একটি নৌকায় চেপে নদীর ঘাটের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ আরেকটি নৌকার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে একটি নৌকা উল্টে যায়। মুহূর্তেই চারপাশে চিৎকার-আহাজারি শুরু হয়।

ঘটনার সময় নৌকায় থাকা বেশিরভাগ যাত্রী প্রাণ বাঁচাতে বিভিন্নভাবে চেষ্টা করেন। কেউ সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, আবার কেউ দ্রুত পাশের আরেকটি নৌকায় উঠে প্রাণে রক্ষা পান। তবে অঙ্কিতা ও তন্ময় নামের দুই শিশু নিখোঁজ হয়ে যায়। তাদের স্বজনরা তীরে ছুটে এসে আহাজারিতে ভেঙে পড়েন। নিখোঁজ শিশুদের মায়ের কান্নায় আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ বলেন, “নৌকাডুবির ঘটনায় কয়েকজন যাত্রী পানিতে পড়েছিলেন। কেউ সাঁতরে উঠেছেন, কেউ পাশের নৌকায় উঠে বেঁচে গেছেন। তবে এখন পর্যন্ত দুই শিশু নিখোঁজ রয়েছে। আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

বর্তমানে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে তুরাগ নদীতে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। 

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo