• সমগ্র বাংলা

পাবনায় বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন মহা ধূমধামে অঞ্জলি, পূজা অর্চনা শেষে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হলো। দুর্গাপূজার বিজয়া দশমীতে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে শুরু হয় দশমী বিহিত পূজা।

উপজেলার ৫২টি পূজা মন্ডপে ভক্তদের ঢল নামে। সন্ধ্যায় বের হয় শোভাযাত্রা। শোভাযাত্রা করে উপজেলার বড়াল, গুমানী ও চিকনাই নদীসহ বিভিন্ন জলাশয়ে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় ৫ দিনের উৎসব 

এবছর চাটমোহর উপজেলার ৫২টি পূজা মন্ডপে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গাপূজা।

পাবনা জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)

মুসা নাসের চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম, সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম, কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন. বিএনপি নেতা হাসাদুল ইসলাম হীরাসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে।  

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক অশোক চক্রবর্তী ও সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে শেষ হওয়ায় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সংগঠণের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo