ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। আজ ২ অক্টোবর বৃহস্পতিবার হিন্দু ধর্মাবলম্বীরা বঙ্গভবনে এলে তিনি তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এসময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করেন।
মহাজোটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি প্রদীপ কুমার পাল, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, প্রেসিডিয়াম সদস্য সুজন দে, যুগ্ম মহাসচিব সুকুমার পাল, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর সভাপতি সজীব কুন্ডু তপু প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি তাদের সাথে কুশল বিনিময় করেন। সঙ্গে তাদের সর্বাঙ্গীন মঙ্গলও কামনা করেন।
এ সময় ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিমুল গণিসহ বিভিন্ন দূতাবাস ও রাষ্ট্রপতির কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...
নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...
নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

মন্তব্য (০)