• সমগ্র বাংলা

রাণীনগরে মাদকের আখড়ায় যৌথ অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের ত্রিমোহনী এলাকার চকাদিন হিন্দুপাড়ার মাদকের আখড়া নামে পরিচিত নীল চন্দ্র শাখারীর নিজ বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালিয়ে ১৪০বোতল চোলাই মদ উদ্ধার করা হয়েছে এবং ৫জন মাদক কারবারীকে আইনের আওতায় আনা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার চকাদিন হিন্দুপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে চোলাইমদ জব্দসহ ৫ জনকে আটক করা হয়। ২ জনকে নিয়মিত মামলা এবং ৩ জনকে অর্থদণ্ডের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান উপজেলার ত্রিমোহনী এলাকার নীল চন্দ্র শাখারীর বাড়ি মাদকের আখড়া নামে পরিচিত। পূজাকে ঘিরে সেখানে রমরমা মাদকের কারবার চলছে মর্মে খবর পেয়ে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় চকাদিন হিন্দু পাড়ার হরেনচন্দ্র শীলের ছেলে নরেন চন্দ্র শীল (৫০), মৃত কানু সরকারের ছেলে সাধন সরকার (৪৫) ও বিজয় চন্দ্র শাখারীর ছেলে শ্রী অজিত চন্দ্র শাখারী (৬৫) কে ৩শত টাকা অর্থদন্ড এবং ১দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে শ্রী রনজিত কুমার শাখারীর ছেলে মাদক ব্যবসায়ী রকি কুমার শাখারী (২৭) ও মৃত অনিল চন্দ্র শাখারীর ছেলে শ্রী নীল কমল চন্দ্র শাখারী (৩০) কে নিয়মিত মামলার মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে নওগাঁর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: মাহাবুর রহমান। উপজেলায় মাদকের কারবারকে প্রতিহত করতে আগামীতেও এই ধরণের যৌথ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

  • company_logo