• সমগ্র বাংলা

উলিপুরে বামনি নদীতে ডুবে প্রাণ গেল বৃদ্ধের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বামনি নদীতে ডুবে আব্দুল লতিফ (৬৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ আকন্দপাড়া এলাকায়।

‎নিহত আব্দুল লতিফ (৬৮), ওই এলাকার আমিন পন্ডিতের ছেলে। হাতিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য শাহালম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

‎এলাকাবাসি ও নিহতের স্বজন সুত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে আব্দুল লতিফ মানসিক রোগে ভুগছিলেন। বুধবার সকালে পরিবারের সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে গেলে তাকে আর খঁজে পাওয়া যাচ্ছিলো না। দুপুরে পথচারীরা হাতিয়া ইউনিয়নের সোনার বাজার বাঁধের রাস্তার পাশে বামনি নদীতে আব্দুল লতিফের মরদেহ ভাসতে থাকা দেখতে পান। পরে স্থানীয়রা এসে আব্দুল লতিফের মরদেহ উদ্ধার করেন।

‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য (০)





image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

  • company_logo