• সমগ্র বাংলা

সীমান্তে শেষবারের মতো ভারতীয় নাগরিক জব্বার মন্ডলের লাশ দেখল বাংলাদেশী স্বজনরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো ভারতে বসবাসরত জব্বার মন্ডল (৭৫) নামের এক ব্যাক্তির লাশ তার আত্মীয়-স্বজনদের দেখার সুযোগ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

বুধবার (০১ অক্টোবর) দুপুর ২ টার দিকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর ধান্যখোলা কোম্পানি সদরের দ্বায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-২৫/৬-এস এর নিকটবর্তী ধান্যখোলা সীমান্ত এলাকায় লাশ তার আত্মীয়-স্বজনদের দেখানো হয়েছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ভারতের বাগদা থানার বাশঘাটা এলাকায় বসবাসরত জব্বার মন্ডল বাধক্যজনিত কারণে গত ৩০সেপ্টম্বর মঙ্গলবার মারা যান। মৃত্যুর খবর পেয়ে স্বজনরা লাশ দেখতে বিএসএফ এর কাছে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিএসএফ সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করেন। তাদের সাড়া পেয়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়। পরে লাশ দাফনের উদ্দেশে ভারতে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশি স্বজনরা তাদের নিজ বাড়িতে ফিরে যান।
এ সময় উপস্থিত ছিলেন, ধান্যখোলা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সেলিম মিয়া এবং ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়ন মোস্তফাপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার রায়। 

মন্তব্য (০)





image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

  • company_logo