ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে অপরাধীদের জামিন সংক্রান্ত ইস্যুতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের বক্তব্য দাবি করে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে।
সেখানে বলা হয়েছে, ‘গ্রেফতারকৃত বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কিভাবে তা বোধগম্য নয়’। তবে প্রকৃতপক্ষে আইজিপি এমন বক্তব্য দেননি বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
এতে বলা হয়, গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেয়া আইজিপির বক্তব্য বিকৃত করে এ ফটোকার্ড প্রস্তুত করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া উইং উদ্দেশ্যমূলকভাবে এ অসত্য তথ্য প্রকাশের প্রতিবাদ জানাচ্ছে।
নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...
নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...
নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

মন্তব্য (০)