ফাইল ছবি
নিউজ ডেস্কঃ শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সনাতন ধর্মালম্বীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিজুলীয়া গ্রামের দুর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
মো. আসাদুজ্জামান বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সনাতন ধর্মালম্বীদের পাশে থাকব। পূজায় কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক, রাজনৈতিক এবং সামাজিকভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের পূজা উৎসবে বাধা সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করা হবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, সব মন্দিরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। যাতে রাতের অন্ধকারে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করতে না পারে।
তিনি বলেন, ধর্মীয় উৎসব পালনে বাধা দিলে যে কেউ জাতীয় দুশমন হিসেবে চিহ্নিত হবে। যেকোনো মূল্যে এই দেশকে সবার বাংলাদেশ হিসেবে দেখতে চাই।
এ সময় বিভিন্ন মন্দির থেকে আগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...
নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...
নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

মন্তব্য (০)