• লিড নিউজ
  • জাতীয়

সরকারি সফরে তুরস্ক গেলেন বিমান বাহিনী প্রধান

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার (১ অক্টোবর) তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন।

‎তুরস্কের বিমান বাহিনী প্রধানের আমন্ত্রণে এ সফরে অংশ নিচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। ১ থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে এই সফর।

‎সফরকালে তিনি তুরস্কের বিমান বাহিনী প্রধান, প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশ নেবেন।

‎আলোচনায় পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি বিনিময় ও প্রশিক্ষণ বিষয়ক বিষয়াদি গুরুত্ব পাবে।

‎এছাড়া, এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান সফরকালে Turkish Aerospace Industriesসহ তুরস্কের বিভিন্ন সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

‎এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা খাতে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

‎বিমান বাহিনী প্রধান আগামী ৬ অক্টোবর দেশে ফিরে আসবেন।

মন্তব্য (০)





image

‎২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার

নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...

image

ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

‎বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদে...

নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...

image

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ‎

নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

  • company_logo