• সমগ্র বাংলা

‎উলিপুরে নিজ ঘরেই বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার দূর্গম চরাঞ্চল সাহেবের আলগা এলাকায়।

‎নিহতরা হলেন- সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) এবং তার স্ত্রী রুবি বেগম (৩৫)।

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, সন্ধ্যায় হঠাৎ বাতাস ও বৃষ্টিতে জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম নিজ ঘরেই অবস্থান করছিলেন। পাশের ঘরে ছিল তাদের তিন সন্তান। হঠাৎ করে বজ্রপাত হয় জাহাঙ্গীরের টিনের ঘরে। এতে ঘটনাস্থলেই স্বামী- স্ত্রীর মৃত্যু হয়। তবে সন্তানগুলো অক্ষত রয়েছে।

‎সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, নিহত দম্পত্তির চার সন্তানের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়ে গেছে। সন্তানগুলো তাদের পিতা- মাতাকে হারিয়ে এতিম হয়ে গেলো। এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

  • company_logo