• সমগ্র বাংলা

দোহারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়িতে হামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলা পশ্চিম সুতারপাড়া এলাকায় একটি বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ সেপ্টম্বর) সকালে এ ঘটনা ঘটে। এতে নারীসহ ৬জন আহত হয়েছেন। আহতরা হলেন, আব্দুল করিম (৫২), মিথিলা আক্তার (১৪), মিম (১৬), আসমা আক্তার (৪০), রুপা (৩৫), মায়মোনা আক্তার (১৬)। আহত ভুক্তভোগীরা জানান, জমি নিয়ে বিরোধের জেরে ১৪৫ ধারা জারি থাকলেও স্থানীয় আরিফ ও শাওনের নেতৃত্বে মঙ্গলবার সকালে প্রবাসী শেখ জাহিদুল ইসলামের বাড়িতে ভেকু দিয়ে বাড়ি ভাংচুর চালায়। এ সময় বাড়ির লোকজন বাধা দিলে তাদের মারধর করে। এসময় আহত হয় নারীসহ ৬জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় ভেকু জব্দ করে চালকসহ তিনজনকে আটক করে দোহার থানায় সোপর্দ করেন এলাকাবাসী। এদিকে ঘটনার বিষয়ে জানতে আরিফ ও শাওনের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি। বাড়ির এক সদস্য মাকসুদা জানান স্থানীয় এক শালিশীতে তাদের জমি দখল নিতে বলা হয়েছে।
এ বিষয়ে দোহার থানার ওসি হাসান আলী বলেন, হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিরলে কামদেবপুর সাহারানীপ...

image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

  • company_logo