• সমগ্র বাংলা

‎ভিসা জটিলতা অতি শিগগিরই সমাধান হবে: প্রনয় কুমার ভার্মা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পরিস্থিতির উন্নতি হলে খুব শিগগিরই ভিসা জটিলতার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রনয় কুমার ভার্মা। তবে বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে বলে জানান তিনি।

‎সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রাচীন রনদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শন শেষে এ কথা বলেন হাইকমিশনার প্রনয় কুমার।

‎পরিদর্শন শেষে প্রনয় কুমার ভার্মা বলেন, বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে।

‎এর আগে, কুমুদিনী হোমসের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে কর্তৃপক্ষ হাইকমিশনারকে মন্দিরের ইতিহাস ও সংস্কার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

‎এ সময়, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কানাডার হাইকমিশনার অজিত সিং, নেপালের এম্বাসেডর ঘনশ্যাম ভান্ডারিসহ  স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিরলে কামদেবপুর সাহারানীপ...

image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

  • company_logo