• সমগ্র বাংলা

‎মীরসরাই পূজামণ্ডপে উপদেষ্টা ফারুক-ই আজম

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়েকটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীরপ্রতীক।

‎সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি উপজেলার কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন।

‎দুপুর ১টায় তিনি উপজেলার খৈয়াছরা কালীমাতা বিগ্রহ মন্দির ও মিঠাছরা মহামায়া মন্দির পরিদর্শন করেন।

‎এ সময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার, চট্টগ্রাম উত্তর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নাদিম মাহমুদ চৌধুরী এবং মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা।

‎উপদেষ্টা ফারুক-ই আজম পূজায় আগত ভক্ত ও আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে আশ্বাস দেন। ধর্মীয় সম্প্রীতির কোনো বিঘ্ন যেন না ঘটে সেজন্য প্রশাসনের প্রতি ও নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিরলে কামদেবপুর সাহারানীপ...

image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

  • company_logo