ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর পল্টনে অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইআরএফ আয়োজিত আর্থিক খাতে স্বচ্ছতা শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।
অর্থ উপদেষ্টা দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকার ভালো-মন্দ মিলিয়ে কাজ করছে। তবে, দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ভালো।
অর্থ পাচারকারীদের স্মার্ট উল্লেখ করে তিনি আরও বলেন, বিভিন্ন কোম্পানি আয়-ব্যয়ে নানা ধরনের তেলেসমাতি করে, আর স্মার্ট বলেই টাকা পাচার করতে পেরেছে একটি গোষ্ঠী।
এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তথ্য-যাচাই বাছাই করার ওপর জোর দেন সাবেক বাণিজ্য সচিব শুভাশীষ বসু। পরে সংবাদ কর্মীদের প্রশিক্ষণসহ দক্ষতা বৃদ্ধিতে ইআরএফ ইনস্টিটিউটের উদ্বোধন করেন অর্থ-উপদেষ্টা।
নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...
নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...
নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

মন্তব্য (০)