ছবিঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদকঃ রাশিয়া থেকে ৫২ হাজার ৫শ’ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙ্গরে পৌঁছেছে।
সোমবার খাদ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ৭ জুলাই করা নগদ ক্রয় চুক্তির আওতায় রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে ‘এমভি পার্থি’ জাহাজটি কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। পাশপাশি দ্রুত পণ্য খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৫২ হাজার ৫শ’ মেট্রিক টন গমের মধ্যে ৩১ হাজার ৫শ’ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।
নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...
নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...
নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

মন্তব্য (০)