• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ আড়াইহাজারের ব্রাক্ষন্দী ইউনিয়নে দূর্বৃত্তদের গণপিটুনিতে মো. সোহেল আহাম্মেদ (৩০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ৩ নম্বর ওয়ার্ডের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগেও তার বাড়িতে অগ্নি-সংযোগ করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোহেল আহাম্মেদের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।

নিহত সোহেল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের টানা মেয়াদে সোহেল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সোহেল গা ঢাকা দেয়। তবে সম্প্রতি তিনি এলাকায় ফিরে এসেছিলো। সর্বশেষ সোমবার সকালে সোহেলকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, বিগত দিনে ইউপি সদস্য সোহেল স্থানীয় এলাকাবাসীর ওপর অনেক অত্যাচার-নির্যাতন করেছিল। এতে এলাকাবাসী ক্ষিপ্ত ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা ছিল। কয়েকদিন আগেও বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিরলে কামদেবপুর সাহারানীপ...

image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

  • company_logo