ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সন্ত্রাস দমন আইনের আওতায় সাবেক দুই সংসদ সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতসহ গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার দুই সংসদ সদস্য হলেন- ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও সংরক্ষিত সাবেক নারী এমপি (৩২৪) তামান্না নুসরাত বুবলী।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ‘আন্তাল...
নিউজ ডেস্ক : সৌদি আরবের রিয়াদ রুটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ...
নিউজ ডেস্ক : পার্বত্য অঞ্চলে গত ৫ বছরে...
নিজস্ব প্রতিবেদক : দেশের ঐতিহ্যবাহী পরিবেশনাধর্মী শিল্প যাত্...
নিউজ ডেস্ক : চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বড়দিন...

মন্তব্য (০)