• সমগ্র বাংলা

রাণীনগরে এক লাখ টাকার নিষিদ্ধ রিং জাল বিনষ্ট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে এক লাখ টাকা মূল্যের ক্ষতিকর ও নিষিদ্ধ রিং জাল বিনষ্ট করা হয়েছে। রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাতির পুল এলাকায় অভিযান চালিয়ে ২০০মিটার দৈর্ঘ্যের ২০টি রিং জাল পানি থেকে উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথসহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উদ্ধারকৃত সকল রিং জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান, জনবল সংকট নিয়ে চলছে প্রতিটি উপজেলা ভিত্তিক মৎস্য অফিসগুলো। তবুও উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে মাছের বংশ বিস্তারের পথ সুগম করার লক্ষ্যে মাছ নিধনে ক্ষতিকর জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা রয়েছে। সম্প্রতি সময়ে রিং জাল সকল প্রকারের মাছ নিধনে সর্বনাশা ভ’মিকা রেখে চলেছে। মৎস্যজীবীরা বেশি টাকার আশায় মাছ ধরতে এই সব ক্ষতিকর উপকরণগুলো ব্যবহার করছেন। রিং জাল দেশীয় মাছসহ সকল প্রকারের মা মাছ, রেনু পোনাসহ মাছের বংশ নিধনে যে কি পরিমাণ সর্বনাশ করে তার প্রভাব সম্পর্কে উপজেলার মৎস্যজীবীদের সচেতন করার কর্মকান্ড অব্যাহত রাখা হয়েছে। তাই আগামীতে মাছের বংশ বিস্তারে এমন ক্ষতিকর জাল বিনষ্ট করার কোন বিকল্প নেই। এমন অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিরলে কামদেবপুর সাহারানীপ...

image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

  • company_logo