• সমগ্র বাংলা

লালমনিরহাটে পূজামন্ডপ উদ্বোধন করলেন হাঙ্গেরি দূতাবাসের কনসাল ড. ইভিলিন অলটিয়েন পোলানেক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঐতিহ্যবাহী দেব বাড়ি পূজা মন্ডপে আনুষ্ঠানিকভাবে পূজার উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত হাঙ্গেরি দূতাবাসের কনসাল ড. ইভিলিন অলটিয়েন পোলানেক।

দেব বাড়ি পূজা মন্ডপের সাধারণ সম্পাদক শ্রী জয়ন্ত কুমার দেবের উদ্যোগে এ আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের বাংলাদেশি প্রবাসীরা। এর মধ্যে ছিলেন সুইডেন প্রবাসী বিশিষ্ট অর্থনীতিবিদ শহীদুজ্জামান কাকন এবং চট্টগ্রামে হাঙ্গেরি এম্বাসির কনসাল মোকলেসুর রহমান লেনিন। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, পরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা ও রঙিন আলোকসজ্জা, ঢাক-ঢোলের বাজনা আর ভক্তদের উচ্ছ্বাসে দেব বাড়ি পূজা মন্ডপে শুরু হলো শারদীয় দুর্গোৎসব।

সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব বলেন, প্রতিবারই মা দুর্গা স্বর্গ থেকে আসেন, তবে এবার তিনি এসেছেন হাতিতে। মায়ের কাছে আমাদের চাওয়া,বিশ্ব একটি সঠিক নেতৃত্ব পাক, সব রেষারেষি দূর হোক। সীমান্তবর্তী লালমনিরহাট জেলার উন্নয়ন ও কর্মসংস্থানের স্বার্থে প্রতিবছরই বিশেষ অতিথিদের এখানে আমন্ত্রণ জানানো হয়।

পূজা মন্ডপের প্রধান পুরোহিত শ্রী রণেন্দ্রনাথ চক্রবর্তী জানান, এবার মা দুর্গা গজায় এসেছেন, আর বিদায় নেবেন দোলায় চড়ে। প্রতিবছরের মতো এ বছরও মা আমাদের জন্য শান্তি ও শুভকামনা নিয়ে এসেছেন। সবার অংশগ্রহণে উৎসবটি হবে মিলনমেলা, যা শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠায় সহায়ক হবে।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo