• সমগ্র বাংলা

লালমনিরহাটে বৈষম্য বিরোধী আন্দোলনের ৪শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ৪শত জন সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

শনিবার বিকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার মধ্যে দিয়ে জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ সময় যোগদানকারী শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া দিয়ে ছাত্রদলে বরণ করে নেন।


যোগদানকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি'র ইতিহাস হচ্ছে আন্দোলনের ও গণতন্ত্র উদ্ধারের ইতিহাস। তারেক রহমান সুদুর লন্ডন থেকে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে একটি ফ্যাসিবাদি সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছেন।


এ সময় তিনি নতুনদের উদ্দেশ্যে বলেন,আগামীতে আমরা তোমাদের চোখে নতুন বাংলাদেশ দেখতে পাই। তোমরা অনেক স্মার্ট আর ব্রিলিয়ান্ট। তোমরা ডিজিটাল যুগের মানুষ।বাংলাদেশকে ভালবাসতে হবে।গণতন্ত্রকে ভালবাসতে হবে। নতুন বাংলাদেশ ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে তোমাদের। প্রধান অতিথি আরো বলেন, আবারো যদি কোন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে আবার তোমাদেরকে রাজপথে নামতে হবে।


জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খানের সঞ্চালনায় ও লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ যোগদান পর্বে বক্তব্য রাখেন,বৈষম্য বিরোধী শিক্ষার্থী মরিয়ম বেগম মৌ, সায়েম আদনান ও নাহিয়ান দীন সহ অন্যান্যরা।এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সহ বিএনপি নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মর...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...

image

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

image

নড়াইলের প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আরো ২ আসামী গ্রে...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের বাঁশগ্রামের ‘মানসিক ও শ্রবণ প্রতিবন্ধী&rsq...

image

দিনাজপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিরলে কামদেবপুর সাহারানীপ...

image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

  • company_logo