• খেলাধুলা

চাটমোহরের ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর শুরু, উদ্বোধনী খেলায় চ্যাম্পিয়ন ফুটবল একাদশের জয়

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুরে শুরু হলো ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট এর তৃতীয় আসর।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মথরাপুর খেলার মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইয়াছিন আলী।

এ সময় চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, সাবেক ইউপি সদস্য মোক্তার হোসেন, প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল বারী গুরু, মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন বিশ্বাস, চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক রনি সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রিকাত সরকার, সাংবাদিক শাহীন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় চ্যাম্পিয়ন ফুটবল একাদশ ২-১ গোলে পদ্মা সেতু ফুটবল একাদশকে পরাজিত করে।

চ্যাম্পিয়ন ফটুবল একাদশের পক্ষে গোল করেন সুমন ও ইয়ামিন। পদ্মা সেতুর পক্ষে একটি গোল পরিশোধ করেন রুবেল।

খেলা পরিচালনা করেন ফজলুল হক কালু। ধারা বর্ণনায় ছিলেন রফিকুল ইসলাম। 

টুর্নামেন্ট আয়োজন করেন জাকির এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় অংশ নেবে ভোরের ডাক ফুটবল একাদশ বনাম বন্ধু ফুটবল একাদশ। টুর্নামেন্টে স্থানীয় চারটি দল অংশগ্রহণ করছে।

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo