ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বাংলাদেশ ও ইরাক জনশক্তি, বাণিজ্য এবং যোগাযোগসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার জন্য পথ অনুসন্ধানে সম্মত হয়েছে।
বৃহস্পতিবার নিউইয়র্কে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ড. ফুয়াদ হোসেনের সঙ্গে বৈঠককালে এই সমঝোতা হয়।
আলোচনাকালে উভয় পক্ষ বহুপাক্ষিক ক্ষেত্রে অভিন্ন স্বার্থের বিষয়গুলো নিয়ে মতবিনিময় করে।
পররাষ্ট্র উপদেষ্টা এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি এগিয়ে নিতে ইরাকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
উভয় পক্ষ ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী অর্থনৈতিক এবং জনগণের মধ্যে সহযোগিতায় রূপান্তরিত করার জন্য টেকসই সম্পৃক্ততার ওপর জোর দেন।
নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ‘আন্তাল...
নিউজ ডেস্ক : সৌদি আরবের রিয়াদ রুটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ...
নিউজ ডেস্ক : পার্বত্য অঞ্চলে গত ৫ বছরে...
নিজস্ব প্রতিবেদক : দেশের ঐতিহ্যবাহী পরিবেশনাধর্মী শিল্প যাত্...
নিউজ ডেস্ক : চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বড়দিন...

মন্তব্য (০)