• সমগ্র বাংলা

ময়মনসিংহের মুক্তাগাছায় জামায়াতে ইসলামী  বিশাল বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি :  জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে সারাদেশের মতো ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার বাদ আসর মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ মিছিলটি ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পল্লীবিদ্যুৎ অফিস পর্যন্ত যায়। এতে মহাসড়কের দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়।

পরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শামছুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। এছাড়া বক্তব্য রাখেন জেলা শূরা পরিষদ সদস্য মাওলানা বদরুল আলমসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।

অন্যদিকে একইদিন বাদ আসর মুক্তাগাছা বড় মসজিদ চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল বের করে। উপজেলা শাখার সভাপতি ডা. মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকীসহ স্থানীয় নেতারা।

এছাড়া বাদ জুমা মুক্তাগাছা বড় মসজিদ চত্বর থেকে বাংলাদেশ খেলাফত মজলিসও পৃথক বিক্ষোভ মিছিল করে। উপজেলা শাখার সভাপতি মাওলানা মজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি হাবিবুর রহমান, জেলা পশ্চিম শাখার সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী ও সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম প্রমুখ।
 

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo