• খেলাধুলা

বিপিএল এখন নাম বদলে বিএফএল

  • খেলাধুলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের পেশাদার ফুটবলের সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ (বিপিএল)। তবে, দীর্ঘ এক যুগ পর চতুর্থবারের মতো বদলে যাচ্ছে এই লিগের নাম। গতকাল (২৪ সেপ্টেম্বর) বাফুফের নির্বাহী কমিটির জরুরী সভা এবং অংশগ্রহণকারী ক্লাবগুলোর প্রতিনিধির সঙ্গে আলোচনা করে এই লিগের নতুন নামকরণ করা হয়েছে।

‎নতুন মৌসুম শুরুর আগের দিন বদলে গেল দেশের শীর্ষ ফুটবল লিগের নাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) নাম বদলে নতুন নামকরণ করা হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। 

‎বুধবার (২৪ সেপ্টেম্বর) বাফুফের নির্বাহী কমিটির জরুরী সভায় নানা মতামতের পর ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার নির্দেশনা হয়। তাদের মতামতের প্রেক্ষিতে বাফুফে সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বিকেলে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) চুড়ান্ত অনুমোদন দেন। এই নিয়ে চতুর্থবার দেশের এই পেশাদার লিগের নাম পরিবর্তন করা হলো।

‎এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) চাওয়ায় ২০০৭ সালে পেশাদার ফুটবল লিগ চালু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুরুতে এই লিগের নামকরণ করা হয় বি লিগ। কিন্তু ২০০৮ সালে কাজী সালাহউদ্দিন সভাপতি নির্বাচিত হওয়ার পর নতুন করে এই লিগের নামকরণ হয় বাংলাদেশ লিগ।

‎২০১১ সালে আবার এই লিগের নতুন নামকরণ করা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল (বিপিএল)। দীর্ঘ ১৪ বছরে ধরে এই নামেই পরিচালিত হয়ে আসছিল দেশের ফুটবলের এই শীর্ষ লিগ।

‎দীর্ঘদিন থেকেই এই পেশাদার ফুটবল লিগের নাম পরিবর্তনের দাবি দেশের ক্রীড়াপ্রেমীদের। মূলত দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে নাম মিলে যাওয়ায় ইন্টারনেটে সার্চ দিলে গোলমেলে অবস্থায় পড়তে হয় ক্রীড়াপ্রেমীদের। এই কারণের পাশাপাশি ঘরোয়া ফুটবল লিগকে নতুন ব্র্যান্ডিংয়ের জন্যও নতুন নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে। নাম বদলের পাশাপাশি লোগোতেও পরিবর্তন আনা হচ্ছে।

‎আগামীকাল (২৬ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের দুই ভেন্যুতে শুরু হচ্ছে নতুন নামে পুরনো পেশাদার লিগ। খেলা মাঠে গড়ানোর ২৪ ঘণ্টা আগে এই পরিবর্তন হওয়ায় এখন নতুন নাম, লোগো দিয়ে ব্যানার আর বোর্ড বানানোর তোড়জোর চলছে। এমনকি এখন পর্যন্ত নতুন স্পন্সরের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেনি।

‎উল্লেখ্য, প্রিমিয়ার লিগের বিগত কয়েকটা আসরে স্পন্সর হিসেবে ছিল বসুন্ধরা গ্রুপ। নতুন স্পন্সরের সঙ্গে বাফুফের মার্কেটিং কমিটির আলোচনা চূড়ান্ত পর্যয়ে বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo