• সমগ্র বাংলা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধি : খুলনা নগরীর রেজিস্ট্রি অফিসের সামনে প্রকাশ্যে গুলি করে এক যুবককে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহত যুবক অনিক দাশ খুলনা সদরের কালীবাড়ি এলাকার বাসিন্দা মন্টু দাশের ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে ছেলের শয্যাপাশে বসে অনিকের বাবা মন্টু দাশ সাংবাদিকদের বলেন, আমার ছেলে এমন কোনো দোষ করতে পারে না, যার কারণে তাকে এভাবে প্রকাশ্যে গুলি করা হবে। আমি প্রশাসনের কাছে দাবি করছি, আমার ছেলেকে যারা গুলি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে দুই যুবকের মধ্যে তুমুল ঝগড়া বাধে। এক পর্যায়ে তাদের মধ্যে একজন কোমর থেকে পিস্তল বের করে অনিককে লক্ষ্য করে গুলি করে। এতে অনিক মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্ত যুবকটি অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যায়।

এদিকে এর আগে সকালে হরিণটানা থানার ময়ূর আবাসিক এলাকা থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ফলে একই দিনে পরপর দুটি ঘটনায় শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মন্তব্য (০)





image

পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরক...

ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...

image

পাবনায় যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...

image

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মর...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...

image

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

image

নড়াইলের প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আরো ২ আসামী গ্রে...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের বাঁশগ্রামের ‘মানসিক ও শ্রবণ প্রতিবন্ধী&rsq...

  • company_logo