ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি আবাসিক ফ্ল্যাট থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলো, শিখা আক্তার (২৯), তার ছেলে আরাফাত ইসলাম আলভী (৯) এবং মেয়ে সাইফা আক্তার (২)। নিহত শিখা আক্তার প্রবাসী শাহীন আহমেদের (৪২) স্ত্রী। শাহীন দুই মাস আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া গিয়েছে। এর আগে তিনি এলাকায় ইজিবাইক চালাতো।
জানা গেছে, শাহীন আহমেদ ও শিখা আক্তার দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। বছর দুয়েক আগে তাদের সংসার হয়। এ ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। নিহত শিখা আক্তারের আগের ঘরের ৯ বছর বয়সী ছেলে আরাফাতও তাদের সঙ্গে থাকতো।
নিহত শিখা আক্তারের শ্বশুরপক্ষের স্বজন আমান আনসারী জানায়, শাহীনের বাবা মা কেউ বেঁচে নেই। প্রথম স্ত্রীকে তালাক দিয়ে পাঁচ বছর আগে শিখাকে বিয়ে করে শাহীন। দেশে থাকা কালে সে ইজিবাইক চালাতো। মালয়েশিয়া যাওয়ার এক মাস আগে সে স্ত্রী ও সন্তানদের ওই ভাড়া ফ্ল্যাটে তুলেছিল।
পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া আলমগীর হোসেন বলেন, দেড় মাস আগে তারা এখানে ওঠেন। আজ সকালে বিদ্যুতের বিল চাওয়ার জন্য দরজায় নক করি, কিন্তু কোনো সাড়া পাইনি। পরে বাড়িওয়ালাকে জানালে তিনিও চেষ্টা করে ব্যর্থ হন। এরপর ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানায়, ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইডের উপকরণ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটটি ভেতর থেকে তালাবদ্ধ থাকায় প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মা দুই সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষপান করে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপ...
ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

মন্তব্য (০)