• সমগ্র বাংলা

নওগাঁয় উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মৌসুমী আরএমটিপি প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোগে মূল্য সংযোজিত মৎস্য পণ্য (ফিস বল, ফিস কাটলেট, ফিস ষ্টিক, ফিস ফ্রাই, ফিস বারবিকিউ ইত্যাদি) উৎপাদন ও বাজারজাতকরণে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উকিলপাড়ায় মৌসুমীর প্রধান কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন মৌসুমীর উপ-নির্বাহী পরিচালক এরফান আলী।  দুইদিন ব্যাপি প্রশিক্ষণে নওগাঁ সদর, রাণীনগর, আত্রাই উপজেলা ও বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ২৫জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ পরিচালনা করেন প্রিজম হোটেল ম্যানেজমেন্ট এন্ড স্কিল ডেভলপমেন্ট ইনষ্টিটিউট যশোরের প্রিন্সপ্যাল মুসলিমা খাতুন।


এসময় আরো উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্পের ভিসিএফ ফিরোজ হোসেন, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার আব্দুর রউফ পাভেল। নওগাঁয় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী “নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ (আরএমটিপি)” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পটি বাস্তবায়ন করছে।

প্রশিক্ষণে কিভাবে মাছের বিভিন্ন স্বাস্থ্য সম্মত রকমারি খাবার পণ্য তৈরি করে ভোক্তাদের কাছে পৌছে দেওয়া যায় এবং কম সময়ে অধিক লাভবান হওয়া যায় সেই বিষয়গুলোতে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন মৎস্য জাতীয় খাবার তৈরির উপর হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

হাকিমপুরে অপহরণ মুক্তিপণ দাবির মামলার সাংবাদিকসহ গ্রেফতার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপ...

image

পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরক...

ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...

image

পাবনায় যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...

image

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মর...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...

image

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

  • company_logo