• খেলাধুলা

ফাইনালে খেলার এখনও সুযোগ আছে পাকিস্তানের

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে হারলেও এখনও ফাইনালে খেলার সুযোগ আছে পাকিস্তান ক্রিকেট দলের। 

সুপার ফোরে চারটি দল একটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ হারিয়েছে শ্রীলংকাকে, আর ভারত হারিয়েছে পাকিস্তানকে। পাকিস্তান হারলেও এখনও এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগ রয়েছে তাদের। ফাইনালে আবার ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে। 

তার জন্য পাকিস্তানের সামনে রয়েছে সমীকরণ। ভারতের কাছে হারের পর পয়েন্ট তালিকায় সবার নীচে পাকিস্তান। এই পরিস্থিতি থেকে পাকিস্তানকে ফাইনালে উঠতে হলে প্রথমে তাদের পরের দুটি ম্যাচ জিততে হবে।

মঙ্গলবার শ্রীলংকার মুখোমুখি হবে পাকিস্তান। বৃহস্পতিবার তাদের খেলা বাংলাদেশের বিপক্ষে। পাকিস্তান যদি এই দুটি ম্যাচ জেতে তা হলে তাদের পয়েন্ট হবে ৪। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে ভারত খেলবে বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচ ভারত জিতলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হবে সেমিফাইনাল। যে দল জিতবে সেই দল ফাইনালে উঠবে।

পাকিস্তানের ফাইনালে ওঠা কিছুটা নির্ভর করছে ভারতের হাতে। ভারত যদি বাংলাদেশকে হারায় তা হলে সুবিধা হবে পাকিস্তানের। কারণ, সে ক্ষেত্রে পাকিস্তান নিজেদের পরের দুটি ম্যাচ জিতলে শ্রীলংকা ও বাংলাদেশ দুই দলই পাকিস্তানের নীচে থাকবে। কিন্তু যদি বাংলাদেশ ভারতকে হারিয়ে দেয় তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিন দলেরই পয়েন্ট হবে ৪। সে ক্ষেত্রে নেট রানরেটের ভিত্তিতে ঠিক হবে কোন দুই দল ফাইনাল খেলবে। তবে ভারত যে ভাবে খেলছে তাতে বাংলাদেশের পক্ষে জেতা কঠিন।

এই অঙ্ক যদি মিলে যায় তাহলে আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে পারে ভারত-পাকিস্তান। তাহলে পর পর তিন সপ্তাহে তিন বার দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।

 

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo