প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরল এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন গৃহবধুর প্রাণহানি ঘটেছে। তবে পেছনের কারন জানা যায়নি।
রেলওয়ে থানার ইনচার্জ আব্দুল মান্নান জানান, আজ সোমবার সকাল বিরলের গনির মোড় এলাকায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে ময়না বেগম নামে একজন গৃহবধুর মৃত্যু ঘটেছে।
ময়না বেগম (৩৫) শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা মহল্লার জাহিদুলের স্ত্রী।
তার লাশ উদ্ধার করে দিনাজপুরের মেডিকেল কলেজের মর্গে ময়না তদন্ত শেষে লাশ স্বনজদের কাছে তুলে দিয়েছেন তারা। তবে শহরে বসবাসকারি ওই গৃহবধু গ্রাম এলাকায় কি কারনে কাটা পড়ে প্রাণ হারালো তার সঠিক কারন নির্নয় করতে পারেননি তারা। পরিবারের পক্ষ থেকে তেমন কিছু জানানো হয়নি।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)