• সমগ্র বাংলা

বকশীগঞ্জে রোগী সেজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে অভিযান চালিয়েছে দুদক।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অভিযান পরিচালনা করেন জামালপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।

জামালপুর দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুর ইসলামের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলামের সঙ্গে হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

এসময় চিকিৎসা সেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

দুদকের উপ-পরিচালক জিহাদুর ইসলাম বলেন, অভিযানে টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণসহ ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান ও খাবারের মান সম্পর্কে ধারণা গ্রহণ করেন এবং প্যাথলজি সেবা পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্সের পয়ঃনিষ্কাশন ও সার্বিক পরিচ্ছন্নতার অবস্থা সরেজমিন যাচাই করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন ।

এছাড়াও রোগীদের জন্য ডায়েট স্কেল অনুযায়ী খাবার সরবরাহ করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত তথ্য ও নথিপত্র বিশ্লেষণ শেষে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবেন।


এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo